অন্যের পুকুর থেকে মাছ ধরার অপরাধে এক নাবালককে প্রচণ্ড মারধোর অভিযোগ - The News Lion

অন্যের পুকুর থেকে মাছ ধরার অপরাধে এক নাবালককে প্রচণ্ড মারধোর অভিযোগ

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার বালুরঘাট শহরের নামাবঙ্গী এলাকায় অন্যের পুকুর থেকে মাছ ধরার অপরাধে এক নাবালককে প্রচণ্ড মারধোর করার অভিযোগ পুকুর মালিকের ছেলের বিরুদ্ধে। পুকুর মালিকের ছেলের মারধরে আহত হয়েছেম শম্ভু দাস নামে ওই নাবালক। বর্তমানে ওই নাবালক বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসাধী। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় অভিযুক্ত পুকুর মালিকের ছেলের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত নাবালকের পরিবার।


জানা গেছে, বালুরঘাট শহরের নামাবঙ্গী এলাকার ক্লাস ফোরের ছাত্র শম্ভু দাস। প্রায় দিনই শম্ভু ও তার বন্ধুরা খেলনা বরশি বা ছিপ নিয়ে পাড়ার পুকুর থেকে মাছ ধরা খেলছিল। সে সময় পুকুর মালিকের ছেলে তাড়া করে। অন্য শিশুরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় শম্ভু। তাকে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে আহত ওই শিশুটিকে পরে চিকিৎসার জন্যে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই নাবালক বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।


এবিষয়ে আহত নাবালকের কাকা সঞ্জয় দাস বলেন, পাড়ার অন্য বাচ্চাদের সাথে ওই পুকুরে মাছ ধরা ধরি খেলছিল শম্ভু। তখনই পুকুর মালিকের ছোট ছেলে এসে বেদম পেটায় শম্ভুকে। এর ফলে অসুস্থ শম্ভুকে বালুরঘাটে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। থানায় অভিযোগ জানাতে গেলে হাসপাতালের কাগজ নিয়ে আসতে বলেন পুলিশ। 


যদিও অভিযুক্ত ওই পুকুর মালিকের আর ছেলে শুভ্রদেব রায়, মারধর করা হয় নি। আর ওরা রোজ দিনই মাছ ধরে। তারই প্রতিবাদ করেছিল তার দাদা। এদিকে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এনিয়ে এখনো কোন অভিযোগ পাননি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.